ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ জুলাই, ২০২৫, ০৯:৩৯ সকাল

৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃস্পতিবার সাতসকালে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর জেলায়। জাতীয় ভূকম্পনবিজ্ঞান সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল আনুমানিক ৪.৪ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পটি সকাল ৯টা ৪ মিনিটে অনুভূত হওয়ার পর দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। অনেক জায়গায় ঘরের ফ্যান, লাইট ও অন্যান্য সামগ্রী দুলে উঠেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। নয়ডা ও গুরগাঁওয়ের অফিসপাড়াগুলোতেও কম্পন অনুভূত হয়। অনেক কর্মজীবী তখন অফিসের বাইরে চলে আসেন। হরিয়ানার গুরগাঁও, রোহতক, দাদরি ও বহাদুরগড়েও কম্পন অনুভূত হয়েছে। এমনকি ভূমিকম্পের কেন্দ্রস্থল ঝাজ্জর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের মিরাট ও শামলিতেও এই কম্পন টের পাওয়া গেছে।

ঘটনার পর জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী একটি পরামর্শ জারি করে। এতে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয়, দ্রুত সিঁড়ি ব্যবহার করে খোলা জায়গায় চলে যেতে। যারা ভূমিকম্পের সময় গাড়ি চালাচ্ছিলেন, তাদের গাড়ি রাস্তার পাশে খোলা জায়গায় থামিয়ে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

ভূমিকম্প দিল্লির জন্য নতুন নয়। দিল্লি ভূকম্পন ঝুঁকিপূর্ণ চতুর্থ সিসমিক জোনে ৪ এ অবস্থিত। দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, উত্তর ভারতের ভূকম্পনপ্রবণতার মূল কারণ হল ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ। এই সংঘর্ষের ফলে ভূগর্ভস্থ চাপ তৈরি হয় এবং চাপ সঞ্চিত হয়ে হঠাৎ মুক্তি পাওয়ার সময় ভূমিকম্প হয়। সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি