ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৫, ০১:৫৪ দুপুর

বগুড়ার শিবগঞ্জে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

বগুড়ার শিবগঞ্জে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস। ছবি : দৈনিক করতোয়া

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সচিয়ানী গ্রামে পরিবেশ বিরোধী আকাশমনী ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান উপস্থিত থেকে এসব গাছের চারা ধ্বংস করেন।

উল্লেখিত গাছের ক্ষতিকারক বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ অন্যান্য গাছের তুলনায় অতিরিক্ত পানি শোষণ করে এবং পাতা মাটিতে পচনের ফলে মাটির (পিএইচ) কমিয়ে দেয়, ফলে মাটির এসিড হয়। এর ফলে ফসল সঠিকভাবে বেড়ে উঠতে পারে না।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক উল্লেখিত গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি করা যাবে না। বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি নার্সারি মালিকদের নার্সারি গাইড লাইন ২০০৮ মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রথমদিন ১০টি নার্সারির দুই হাজার চারা ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিনই ধর্ষণের হুমকি পাই: আয়েশা খান

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়  

‘তাকে ভালোবাসলেও কখনোই তার ঘর ভাঙতে চাইনি’

যশোরের তিনটি আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

আলভী পুলিশের গাড়িতে করেই ওর বউকে দেখতে আসতে পারতো : ইকরার বান্ধবী