ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৫, ১১:৩৯ দুপুর

কুষ্টিয়ায় সাপের কামড়ে ওঝার মৃত্যু

কুষ্টিয়ায় সাপের কামড়ে ওঝার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে সাপ ধরতে গিয়ে বিষাক্ত গোখরা সাপের কামড়ে দুল্লু সাপুড়ি নামে এক ওঝার মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আখের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দুল্লু সাপুড়ির বাড়ি পার্শ্ববর্তী ছাতিয়ান ইউনিয়নের ইসলামপুর গ্রামে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম। 

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াদহ আখেরমোড় এলাকার আখেরের বাড়িতে বিষাক্ত গোখরা সাপের দেখা যায়। পরে বাড়ির লোকজন সাপ ধরার জন্য সাপুড়িকে খবর দেয়। এর পর সাপুড়ি সাপ ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে সাপ ছোবল দিলে সাপুড়ি অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ