ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৫, ০৯:৫২ সকাল

সিরিজ হেরে সেই পুরনো কথাই বললেন মিরাজ

সিরিজ হেরে সেই পুরনো কথাই বললেন মিরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের কোনোটাতেই পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। তার পাশাপাশি পুরো সিরিজে ভালো কোনো জুটিও করতে পারেনি কেউ। যা সিরিজ হারের কারণ হিসেবে দেখছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। থেমেছে ১৮৫ রানে। ম্যাচ হারে ৯৯ রানের বড় ব্যবধানে। সিরিজ হারের পর মিরাজ বলেন, ‘এটা (৫০ ওভার ব্যাট করতে না পারা) অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি যে প্রপার ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত। এটা নিয়ে কথা বলেছি আমরা। মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্বটা অনেক বেশি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি। এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। সামনে অনেক খেলা আছে। যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম। আমি চেষ্টা করব কোথায় উন্নতি করা দরকার, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব কোচের সঙ্গে কথা বলে।’

বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘আমরা যারা সেট হচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি। খেলাটা মোমেন্টামের ব্যাপার। যে মোমেন্টাম নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে। আমি, (তাওহীদ) হৃদয় কিন্তু প্রায় মোমেন্টাম ধরে ফেলেছিলাম। আমার আউটের পর তারা মোমেন্টাম পেয়েছে। দুই পার্টনারের স্ট্রাইক রোটেট করে কীভাবে লো রিস্ক খেলা যায়। হাই রিস্ক খেললে আউট হওয়ার চান্স থাকবে। এই জায়গাতে আমাদের কাজ করা দরকার।’ এদিকে ২৮৬ রানের লক্ষ্যটা বেশি হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘না উইকেটটা একটু ভালো ছিল। সত্যি বলতে ওদের দুই ব্যাটার খুবই ভালো ব্যাট করেছে। আমরা তাদের সেরকম চাপে রাখতে পারিনি। বিশেষ করে কুশল মেন্ডিস যেভাবে ব্যাট করেছে। আমার মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল। আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে হয়তো একটু চাপে পড়ে গিয়েছি।’

আরও পড়ুন

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার লড়াই টি-টোয়েন্টি সিরিজে। আগামী ১০ জুলাই শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান