ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ০৩:৩৬ দুপুর

ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় শাজাহানপুরে ৭ আইডি‘র বিরুদ্ধে জিডি

ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় শাজাহানপুরে ৭ আইডি‘র বিরুদ্ধে জিডি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সম্প্রতি সোস্যাল মিডিয়ায় শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রঞ্জু সম্পর্কে কু-রুচিপূর্ণ মন্তব্য প্রচার হওয়ায় উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে ফেইসবুকের অপপ্রচারকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ৭ টি ফেসবুক আইডির বিরুদ্ধে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ওই বিএনপি নেতা।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুন বগুড়া শহরের গালাপট্টিতে অবস্থিত ‘টুইন ব্রাদার্স’ ও ‘আমির গেস্ট হাউজ’ নামের দু’টি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েকজন নারী-পুরুষ পুলিশের হাতে আটক হয় এবং পরদিন ওই ঘটনায় বগুড়া সদর থানায় সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

আরও পড়ুন

দুইদিন পর ২ জুলাই দুপুরের পর থেকে উক্ত ঘটনার সাথে বিএনপি নেতা রঞ্জু কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কু-রুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হয়। ফলে তিনি সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। এমতাবস্থায় অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ৭টি ফেসবুক আইডির বিরুদ্ধে গত ৬ জুলাই শাজাহানপুর থানায় জিডি করেন বিএনপি নেতা রঞ্জু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি