ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ০৩:০৩ দুপুর

সড়ক দুর্ঘটনায় নওগাঁর পত্নীতলায় একজন নিহত

সড়ক দুর্ঘটনায় নওগাঁর পত্নীতলায় একজন নিহত। প্রতীকী ছবি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৬) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা আদর্শ গ্রামের পাশে দুর্ঘটনাটি ঘটে। রফিকুল ইসলাম উপজেলার মহিমাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পত্নীতলা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় পত্নীতলা আদর্শ গ্রামের পাশে দ্রুতগামী একটি আমবাহী কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় কাভার্ডভ্যানটি আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

আরও পড়ুন

জানা যায়, রফিকুল ইসলাম পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩২৫০) এর একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি