ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ০৭:৩৭ সকাল

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

সারাদেশে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ছবি: সংগৃহীত।

আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাসে বলা হয়। এতে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আরও পড়ুন

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান