ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ০৪:৪৯ সকাল

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি, ছবি: সংগৃহীত।

ধর্মডেস্ক: পবিত্র হজ পালন শেষে ৭৬ হাজার ৭৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
 
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ফিরতি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন হাজি। চলতি বছর হাজিদের পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
 
সৌদি আরব থেকে ফেরত আসা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩৪ হাজার ৮ জন হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১০ হাজার ৩৮৮ এবং অন্যান্য এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৬৮৯ জন হাজি।
 
এ পর্যন্ত ২০০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি ও সৌদি এয়ারলাইন্স ৭৪টি ফ্লাইট ও ফ্লাইনাস পরিচালনা করেছে ২৮টি ফ্লাইট। চলতি বছর হজ পালনে গিয়ে ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। 
 
প্রসঙ্গত, এবার হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শিরিন সুলতানা নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার ঈদে রাবি ক্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়ায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় পথচারী নিহত

ঈদে পর্যটকদের জন্য প্রস্তুত নওগাঁর পর্যটনকেন্দ্রগুলো