ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৫, ১২:৫৭ দুপুর

সাভারে শীর্ষ সন্ত্রাসী টুটুল বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সাভারে শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেফতার

ঢাকার সাভারে টুটুল (৩৪) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (৬ জুলাই) দিবাগত রাতে সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন


গ্রেফতার টুটুল ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার বাসিন্দা লিয়াকত আলীর ছেলে।

ওসি জুয়েল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ফয়সাল আলমের নেতৃত্বে একটি টহল দল মহাসড়কের পাশে চেকপোস্ট বসায়। রাতে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। রিকশায় থাকা টুটুলের দেহ তল্লাশির সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রগুলো নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর টুটুলকে আদালতে সোপর্দ করে বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতার টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিজের কাছে রেখে সাভার, আমিনবাজার, কাউন্দিয়া ও আশপাশের এলাকায় বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অপরাধে তার জড়িত থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে।  টুটুলসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং টুটুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫