ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৫, ০৬:২১ সকাল

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক, ছবি: সংগৃহীত।

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা এক মামলায় খালাস পেয়েছেন হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়া।

সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।হানিফ মিয়ার পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

২০২১ সালের ৪ এপ্রিল সম্পদের হিসাব জমা না দেওয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা যায়, হানিফ মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক আইন ২০০৪ এর ২৬ (১) ধারার বিধান অনুসারে তার প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। কিন্তু নোটিশ অমান্য করে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় মামলাটি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক