ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৫, ০২:০৩ দুপুর

নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

ময়মনসিংহের নান্দাইলে জমিতে ধানের বীজ ফেলতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ  রোববার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ওই গ্রামের প্রয়াত সাত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (৮)।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বিকেলে মোস্তফা আকন্দ তার বাড়ির পাশে জমিতে ধানের বীজ ফেলতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তার ছেলে আব্দুল্লাহ। ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়।

আরও পড়ুন

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা