ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৫, ০৮:৪৭ সকাল

পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ২৭

সংগৃহিত,পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোববার (৬ জুলাই) উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ পরিষ্কারের শেষ পর্যায়ে পৌঁছেছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার সকাল ১০টার দিকে ভবনটি ধসে পড়ার আগে তারা ফাটলের শব্দ শুনতে পান। ঘটনাটি ঘটে করাচির দরিদ্র এলাকা লিয়াড়িতে, যা এক সময় গ্যাং সহিংসতার জন্য বিখ্যাত ছিল।

সরকারি উদ্ধারকারী সংস্থা ১১২২-এর মুখপাত্র হাসসান খান বলেন, অধিকাংশ ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে। মৃতের সংখ্যা বর্তমানে ২৭। আশা করছি, বিকেলের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাসিন্দা ও বাড়ির মালিকদের অনেকে দাবি করেছেন, তারা কোনো নোটিশ পাননি।

আরও পড়ুন

৫৪ বছর বয়সী দেব রাজ বলেন, আমার মেয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। 
পাকিস্তানে ভবন ও ছাদ ধসের ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণ নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা। করাচি বিশেষভাবে কুখ্যাত অবৈধ নির্মাণ, পুরনো অবকাঠামো, জনসংখ্যার চাপ ও দুর্বল নিয়ম প্রয়োগের কারণে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা