ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০১:২৭ দুপুর

তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের (২৮) মরদেহ দেশে ফিরেছে।

আজ শনিবার (৫ জুলাই) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াসিম আকরাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।

বিজিবি জানিয়েছে, চলতি বছরের ১১ এপ্রিল ইছামতী নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী ঘটনাস্থলে বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহটি তার তার ছেলে ওয়াসিম আকরামের বলে দাবি করে। ওই সময় বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।

পরে মরদেহ ফিরে পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করে ওয়াসিমের বাবা রমজান আলী। আবেদনের প্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই যুবকের মরদেহ ফেরত দেয়ার উদ্যোগ নেয়।

আরও পড়ুন

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মেইন সীমান্ত পিলার ৬০ এর নিকটে বিজিবি ও বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ওয়াসিম আকরামের বাবা রমজান আলী এবং তার বড় ভাই মেহেদী হাসান মরদেহ গ্রহণ করে।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামে ওয়াসিম আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতো কড়া গার্ড দিলে কীভাবে ছেলে মেয়েরা পরীক্ষা দিবে?

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

কুমিল্লা বোর্ডে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২৫

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬

চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

দিনাজপুর শিক্ষাবোর্ড বাংলা প্রথম পত্রে ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত একজন বহিষ্কার