ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০১:১১ দুপুর

২৩ মিনিটেই বাংলাদেশের ৬ গোল

বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্কঃ  ম্যাচের শুরুতেই গোলের বন্যা বইয়ে দেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রাণী প্রথম গোলটি করেন। এরপর ৬ ও ১৩ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান শামসুন্নাহার। প্রথমার্ধেই ২৩ মিনিটে ৬-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

এশিয়া কাপের জায়গা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামে তারা। 

মিয়ানমার ম্যাচের জয়ী একাদশই আজও মাঠে নামিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার। এই ম্যাচেও দলের রক্ষণ ও আক্রমণে ছিল দারুণ সামঞ্জস্য।

আরও পড়ুন

কাগজে-কলমে শক্তিশালী বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছে। কারণ তারা ইতোমধ্যেই র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে হারিয়েছে।

বাংলাদেশ একাদশ:
রুপনা চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের আবুল কালাম আঙ্গুর চাষে সফল

জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু ২০ মে থেকে

দিনাজপুরের কাহারোলে ব্রিজ আছে, রাস্তা নেই

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর