ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০৯:৩১ সকাল

সাবেক আর্সেনাল তারকার বিরুদ্ধে ধর্ষণের পাঁচ মামলা

সাবেক আর্সেনাল তারকার বিরুদ্ধে ধর্ষণের পাঁচ মামলা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সাবেক আর্সেনাল ফুটবলার ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিন নারী। এর মধ্যে দুই নারী তার বিরুদ্ধে পাঁচটি ধর্ষণের মামলা ও  তৃতীয় এক নারী করেছেন যৌন নিপীড়নের অভিযোগ।

শুক্রবার মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীর করা অভিযোগের ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযোগ পাওয়ার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে তদন্ত শুরু হয়। দীর্ঘ তিন বছর তদন্ত শেষে পার্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 

পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মক্কেল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তদন্তের পুরো সময়জুড়ে পুলিশ ও প্রসিকিউশন কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। এখন তিনি আদালতের মাধ্যমে নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পেয়ে স্বস্তি অনুভব করছেন। কারণ মামলাটি এখন বিচারাধীন, তাই তিনি আর কোনো মন্তব্য করবেন না।’
থমাস পার্টে আর্সেনাল ছেড়েছেন মাত্র চার দিন আগে। এরপরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো। আগামী ৫ আগস্ট লন্ডনের একটি কেন্দ্রীয় আদালতে হাজিরা দিতে হবে তাকে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ