ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৫, ০৫:০৯ বিকাল

বগুড়ায় দুদিন ধরে নিখোঁজ শিক্ষার্থী কারিমুল

বগুড়ায় দুদিন ধরে নিখোঁজ শিক্ষার্থী কারিমুল। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কারিমুল হাসান (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত দুদিনেও তার খোঁজ মেলেনি। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের উপকন্ঠে শাকপালা এলাকার বাড়ি থেকে মাটিডালী এলাকায় সাইক টেকনিক্যাল ইন্সটিউট নামে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কারিমুল নিখোঁজ হন। আজ শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত কারিমুল হাসানের খোঁজ মেলেনি। তার বাবা মো. জিল্লুর রহমান জিন্নাহ এ ব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

জিল্লুর রহমান জিন্নাহ বলেন, তিনি একজন ঠিকাদার। তার বাড়ি বগুড়া সারিয়াকান্দি উপজেলার নারচি এলাকায় হলেও তিনি শহরতলীর শাকপালায় একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তার ছেলে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি।

আরও পড়ুন

আত্মীয়- স্বজন ও তার বন্ধু মহলে খোঁজ খবর নিয়েও তার সন্ধান মেলেনি। গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে তিনি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

বর্জ্যের এআই ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর