ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৫, ০৪:১৮ দুপুর

দ্বিতীয় ওয়ানডেতে দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ সিমন্স

প্রধান কোচ সিমন্স

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচাতে শনিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে থাকবেন না প্রধান কোচ ফিল সিমন্স। জানা গেছে,ব্যক্তিগত কারণে দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন দেস্ক

লন্ডনে চিকিৎসকদের সঙ্গে পূর্বনির্ধারিত এক মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে যাচ্ছেন সিমন্স। তাই শুক্রবার শ্রীলঙ্কা ছাড়ছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, ফিল সিমন্স ব্যক্তিগত কারণে দু’দিনের জন্য যাচ্ছেন। ফেব্রুয়ারিতে তার একবার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির কারণে তা সম্ভব হয়নি। এবারও তিনি চেষ্টা করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে, কিন্তু সেটি আর পরিবর্তন সম্ভব হয়নি। সফরের আগে থেকেই তিনি বোর্ডকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। 

আরও পড়ুন

জানা গেছে, আগামী ৭ জুলাই শ্রীলঙ্কায় দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন সিমন্স। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ডাগআউটে থাকবেন। এরপর বাংলাদেশের সামনে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবির  কর্মসূচি ঘোষণা 

জনগণকে দেয়া সরকারের পতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়