ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৫, ০২:৪৫ দুপুর

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

 

লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ ধারবাহিক ছিলেন এই ওপেনার।

এ ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা দুই পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এই পেস বোলিং অলরাউন্ডার অনেক দিন দলের বাইরে ছিলেন।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীন যাচ্ছেন ৯ বছর পর

রংপুর-বগুড়াসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং