ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০৯:২২ রাত

নিজের ইচ্ছার কথা জানালেন তৌসিফ

তৌসিফ মাহবুব।

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার প্রিয় মুখ তৌসিফ মাহবুব। তিনি প্রথমে র‌্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক নাটক।

এবার এক সাক্ষাৎকারে জানালেন তিনি ছবিতে কাজ করতে চান। তৌসিফ বলেন, ‘আমি সামনে ছবি করতে চাই, বড় কাজ করতে হলে নিজেকে ধীরে ধীরে তৈরি করতে হবে। যেটা দেখলাম যে আসলে বড় কাজ কীভাবে অনুশীলনে আনবো, সেটার জন্য একটা কাজের পেছনে অনেকদিন সময় দিতে পারলে কাজগুলো অন্যরকম হয়। এবার একেকটা নাটকের পেছনে আমার ১৩ থেকে ১৪ দিন সময় লেগেছে। আমার নাটক করতে এভারেজ ৭ থেকে ১০ দিন সময় লাগে।

আরও পড়ুন

এ ছাড়া তিনি আরও বলেন, আমি আমার কাজের ক্ষেত্রে পরিবর্তনটা আনার চেষ্টা করছি। একেকটা কাজে অনেক বেশি দিন দিচ্ছি, অনেক শুটিং করতে পারছি, অনেক বেশি ডিটেইল নিয়ে আসতে পারছি। বড়াই করে বলতেই পারি, আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি। উল্লেখ্য, ২০১৩ সালে রাজিবের পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে প্রথম কাজ করে আলোচনায় আসেন তৌসিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল