ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০৩:২১ দুপুর

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টো কপিল উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের যাদুপোদ্দার এলাকায়। নিহত কপিল উদ্দিন উপজেলার বুড়াবুুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের মইন উদ্দিনের ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- অটোচালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪) ও শাহানা বেগম (৩৫)। তাদের সবার বাড়ি বুড়াবুুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে।

আরও পড়ুন

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান দৈনিক করতোয়া’কে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছের ডালে ডালে আমের মুকুল

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ পালন 

পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন মো. শাহীন ইকবাল ও আহমেদ রশীদ জয়

হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ,আসেননি কোনও কর্মকর্তা