ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০২:৫৬ দুপুর

নওগাঁ সীমান্তে বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

নওগাঁ সীমান্তে বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ, ছবি সংগৃহীত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি গরুর রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত ইব্রাহিম সীমান্তের রোদ গ্রামের সৈয়দ মন্ডলের ছেলে।

ইব্রাহিমের প্রতিবেশী মতিউর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে গরু চড়াতে সীমান্ত এলাকায় যান ইব্রাহিম। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার লাশ উদ্ধার করা হয়নি।

আরও পড়ুন

পোরশা সীমান্তের নিতপুর ২২৬নং পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম। তিনি আরও জানান, এখন পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু