ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০১:৪৬ দুপুর

এবার ‘কালা জাহাঙ্গীর’ হচ্ছেন শাকিব খান!

‘কালা জাহাঙ্গীর’ হচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্কঃ  ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকার’ মাধ্যমে বড়পর্দায় নাম লেখাচ্ছেন ছোটপর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। ছবির ট্যাগলাইন-‘আমি কালা’। শোনা গিয়েছিল এ ছবিতে থাকছেন শরিফুল রাজ ও মোশাররফ করিম। এবার এলো ভিন্ন তথ্য। রাজ না, ছবিতে থাকছেন শাকিব খান।

ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মাণ হতে যাচ্ছে ছবিটি। এতে শাকিব খান অভিনয় করবেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায়। চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

আরও পড়ুন

সিনেমাটিতে শাকিবের বিপরীতে চূড়ান্ত করা হয়েছে টলিউডের মধুমিতা সরকারকে। সূত্র বলছে, মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ, তার শিডিউলও নিশ্চিত। ছবিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, দিলারা জামান, ও শহীদুজ্জামান সেলিম।

এ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে পরিচালক আবু হায়াতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা