ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০১:৩০ দুপুর

বকশীগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বকশীগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে বছির উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বছির উদ্দিনের সঙ্গে কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তিনি। ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। ঘটনার পর ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই কিশোরী।

সেই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষে রায় দেন বিচারক। রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ