ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০১:২৩ দুপুর

এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ছবি : সংগৃহীত,এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সদ্যই শেষ হওয়া সংঘাতের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ।

বৃহস্পতিবার সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাৎজ বলেন, “ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানে সাপের মাথায় আঘাত হেনেছি। ইয়েমেনে (সাপের) বাকি দেহে আঘাত করা হবে।”

“ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে”, এক্সবার্তায় বলেন তিনি। টানা ১২ দিন সংঘাতের পর গত ২৪ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের। তারপর গত ৯ দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের অর্ধেক অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি।

আরও পড়ুন

তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছে ইসরায়েলের সেনাবাহিনী। সর্বশেষ গত কাল বুধবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সেই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর এক্সে এই হুমকি দিয়েছেন কাৎজ।


সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান