ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫ ০১:০৫ পিএম

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা,১০ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ১০ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় পুরুষ-নারী-শিশু হ ১০ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৪ জন শিশু। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ১৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার নিজামকান্দি গ্রামের উষাকান্ত বিশ্বাসের ছেলে শান্তি রাম বিশ্বাস (২৮) এবং একই থানার রাহুথড় গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস (৪০)। নড়াইলের কালিয়া থানার সিলিমপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সঞ্জয় সরকার (৪২), গোপালগঞ্জের কাশিয়ানী থানার নিজামকান্দি গ্রামের উষাকান্ত বিশ্বাসের ছেলে শান্তি রাম বিশ্বাস (২৮) এবং একই থানার রাহুথড় গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস (৪০)।

আরও পড়ুন

বিজিবি জানান, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন খোসালপুর, কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে নারী-শিশুসহ ১০ জনকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৪ জন শিশু ও ৩ জন নারী। আটক বাংলাদেশি নাগরিকেরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া মাধবখালী, যাদবপুর ও রাজাপুর বিওপির পৃথক মাদক বিরোধী অভিযানে মোট ১৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ

কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা?

ডিম টাটকা না কয়েক দিনের পুরোনো সহজে বুঝবেন যেভাবে

৭ গোলের বিশাল জয়ের পর জার্মানিকে তাড়া করছে নতুন এক ভয়!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে নেওয়ার পরিকল্পনা: স্বস্তি নাকি নতুন ভোগান্তি?