ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০৬:৪৩ বিকাল

লক্ষ্মীপুরে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আহত ৩

লক্ষ্মীপুরে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আহত ৩

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (১৩) নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মালবাহী ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার।

নিহত স্কুলছাত্রী রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার আলী হোসেনের মেয়ে।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল সামিয়া আক্তার।  আজ দুপুরে বিদ্যালয়ে ছুটির পর সামিয়া আক্তার সহপাঠীদের নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিল।  পোড়াগাছার স্টিল ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সামিয়া আক্তারসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সামিয়া আক্তারের। অন্য আহত তিনজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে সমস্যা নাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ট্রাক্টরচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা

নির্বাচনে অংশ নিতে ৭ দিনের ছুটির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ার শেরপুরে এক মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার