ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুলাই, ২০২৫, ০৩:৩৭ দুপুর

বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকের জামিন নামঞ্জুর

বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোটার : বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মিছিলে হামলা চালিয়ে মারপিটসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় হাজতি আসামি বগুড়া সদর উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিককের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেরিন রনীর দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০২২ সালের ১৭ জুলাই বেলা ৩টার দিকে বগুড়া শহরের সোনালী ব্যাংক থেকে কোর্টের সামনে রাস্তায় ঘোড়ার মোড়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মিছিলে ওই আসামিসহ অন্যান্য আসামিরা হামলা চালিয়ে মারপিটসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আহত করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা