ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুলাই, ২০২৫, ০২:৪৪ দুপুর

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো ছেলে

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো ছেলেবিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো ছেলে

চাঁদপুরে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামের তপদার বাড়ির মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩)।

আব্দুর রব তপদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় যুবক মেহেদী হাসান নিরব জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। এসময় পার্শ্ববর্তী আকতার তপদারের দোকান থেকে নেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেঁড়া তারে আব্দুর রব জড়িয়ে স্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা