ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জুলাই, ২০২৫, ০৯:৫৯ সকাল

সরকারি অনুদানের ৩২টি চলচ্চিত্রের জন্য বরাদ্দ ৯ কোটি টাকা

সরকারি অনুদানের ৩২টি চলচ্চিত্রের জন্য বরাদ্দ ৯ কোটি টাকা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রে মোট ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুদানপ্রাপ্ত ৩২টি চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৭৫ লাখ এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার সইকৃত দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো-রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্যা টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই। অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো, মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তসাপেক্ষে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ