ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জুন, ২০২৫, ০৫:৪৪ বিকাল

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আজ সোমবার (৩০ জুন) ভোররাতে রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে একটি টিনশেড গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে তারা।

অভিযানে ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস এবং ২০ হাজার ১২০ পিস ভারতীয় চকলেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে অংশ নেন ২৮ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ১৬ জন বিজিবি সদস্য, ২ জন পুলিশ সদস্যসহ মোট ২০ জনের একটি বিশেষ দল।

আরও পড়ুন

সুনামগঞ্জ (২৮) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আটক মালামাল শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য গত এক মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ