ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৫, ০৪:০৩ দুপুর

বগুড়ার আলোচিত মতিন সরকার রিমান্ড শেষে কারাগারে

বগুড়ার আলোচিত মতিন সরকার রিমান্ড শেষে কারাগারে। ছবি : দৈনিক করতোয়া

কোর্ট  রিপোর্টার : বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুল শিক্ষক সেলিম হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত বগুড়ার আলোচিত সন্ত্রাসী (কার্যক্রম নিষিদ্ধ) শহর যুবলীগের সাবেক নেতা ও বগুড়া পৌর সভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হলে আদালতের বিচারক আফসান ইলাহী আসামি আব্দুল মতিন সরকারকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

ঢাকা হতে গ্রেফতারকৃত আসামি আব্দুল মতিন সরকারকে গত ২২ জুন রোববার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি’) এস আই মোঃ আবু জাফর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান রিামান্ডের আবেদন শুনানি শেষে ৬ দিনের পুলিশ  রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল মতিন সরকারের পুলিশ রিমান্ড শেষে তাকে আজ শুক্রবার (২৭ জুন) তদন্তকারী কর্মকর্তা আদালতে সোপার্দ করেন।

মামলা সূত্রে জানাগেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দার মৃত সোলায়মান আলীর ছেলে বর্তমানে বগুড়া শহরতলীর ইসলাপুর হরিগাড়ীতে বসবাসকারী  মোঃ সেকেন্দার আলী কর্তৃক গত ১৬ আগস্ট দায়েরকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ ১০১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩শ’ হতে সাড়ে ৩শ’ জন উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন

অভিযোগে উল্লেখ করা হয় যে, তার ছেলে সেলিম হোসেন (৩৫) কাহালুর উপজেলার মুড়ইল লাইট হাউজ স্কুলের একজন সহকারী শিক্ষক ছিলেন। দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বেলা ৩ টার সময় শহরের সাতমাথা স্টেশন রোডে পুরাতন আইএফআইসি ব্যাংকের কাছে ছাত্র জনতার মিছিলে যান।

এসময় এই মামলার আসামি ফ্রাসিস্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হুকুমে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফেরণ, পেট্রোল বোমা নিক্ষেপসহ ধারালো অস্ত্রের  আঘাতে ও মারপিট করে সেলিম হোসেনকে ঘটনাস্থলে হত্যা করে পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক