ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৫ ০২:৩৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ২ জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ২ জন গ্রেফতার। প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা (নিষিদ্ধ ঘোষিত) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন ও উপজেলা তাঁতীলীগের সভাপতি ডা. আব্দুল মমিন শেখ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কোচাশহর এলাকার বাড়ি থেকে তাঁতীলীগের সভাপতি ডা. আব্দুল মমিন শেখকে এবং রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমনকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (২৬ জুন) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ

কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা?

ডিম টাটকা না কয়েক দিনের পুরোনো সহজে বুঝবেন যেভাবে

৭ গোলের বিশাল জয়ের পর জার্মানিকে তাড়া করছে নতুন এক ভয়!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে নেওয়ার পরিকল্পনা: স্বস্তি নাকি নতুন ভোগান্তি?