ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ জুন, ২০২৫, ০৭:৪৪ সকাল

রিভিউ নিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল

রিভিউ নিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেটের দেখা পায়নি। একবার অবশ্য খুব কাছাকাছি গিয়েছিল। তাইজুল ইসলামের রিভিউটা সফল হতে হতেও হয়নি আম্পায়ার্স কলে। তবে মধ্যাহ্ন বিরতির পর রিভিউ নিয়ে সফল হলেন তিনি। ৮৮ রানে ভাঙল লঙ্কানদের ওপেনিং জুটি। বাংলাদেশ পেয়ে গেল প্রথম উইকেটের দেখা।

ইনিংসের ২৪তম ওভারে তাইজুল এসেছিলেন আক্রমণে। তৃতীয় বলটায় ডিফেন্ড করতে চেয়েছিলেন ওপেনার লাহিরু উদারা। তবে হয়নি, তার ব্যাটে আসার আগে বলটা লেগে যায় তার প্যাডে। তাইজুল তাই তোলেন জোরালো এক আবেদন। সে আবেদনে অবশ্য সাড়া দেননি অভিষেক টেস্টে আম্পায়ারিংয়ে দাঁড়ানো প্রাগিথ রাম্বুকভেলা। তাইজুল তাই আবেদনের বিরুদ্ধে রিভিউ করার সিদ্ধান্ত নেন। রিভিউতে দেখা যায় বলটা উদারার ব্যাটে লাগার আগে লেগেছে প্যাডে। এরপর পিচিং, ইমপ্যাক্ট আর হিটিং, তিনটাতেই লাল বাতি জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্রেক থ্রুর বিষয়টা নিশ্চিত হয়ে যায়। লঙ্কানদের ওপেনিং জুটি ভাঙে ৮৮ রানে।

আরও পড়ুন

উদারা অবশ্য এর আগেই ফিরতে পারতেন। অষ্টম ওভারে প্রায় একইভাবে এলবিডব্লিউর আবেদন তুলেছিলেন তাইজুল। সেবারও আম্পায়ার প্রাগিথ রাম্বুকভেলা আউট দেননি। তবে রিভিউতে দেখা যায় বলটা স্টাম্পের মাথা ছুঁয়ে যেত, যা আম্পায়ার্স কলের আওতায় পড়ে। ২১ রানে আউট হতে হতেও তাই বেঁচে যান লাহিরু উদারা। দলীয় ৪৪ রানে তাই রক্ষা পেয়ে যায় লঙ্কানদের ওপেনিং জুটি। যা এবার ভাঙল ৮৮ রানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে : মির্জা ফখরুল