ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুন, ২০২৫, ০৪:২৭ সকাল

জয়পুরহাটে  জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

জয়পুরহাটে  জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ১৩ বছর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। ১২ দিন আগে তিনি ক্ষেতলাল থানায় যোগ দিয়েছিলেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়পুরহাট শহরে জামায়াতে ইসলামীর মিছিলে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে। পুলিশ সদস্যদের মধ্যে হাসমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়। তিনি তৎকালীন জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর হাসমত থানা ছেড়ে চলে যান। এরপর বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামাল জানান, ওসি হাসমত আলীকে অফিসিয়ালি প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম হোসেন মন্ডল বলেন, তৎকালীন এসআই হাসমত আলী জামায়াতের নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করেছিলেন। লাঠিপেটায় জামায়াতের জয়পুরহাট জেলা শাখার তৎকালীন সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ অনেকে আহত হন। সেদিন গুলিতে শিবিরকর্মী বদিউজ্জামান মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব কিছু জানাতে রাজি হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয় 

শত্রুর সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি: ইরানের সেনাবাহিনী

রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ :সংসদে প্রধানমন্ত্রী

ওড়িশায় ‘মৃত প্রমাণে’ বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, মামলা দায়ের

পুলিশকে আগেই হিশামের বিষয়ে সতর্ক করেছিল পরিবার