ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৫, ১১:৫৪ দুপুর

রাজধানীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্থান পাতাল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাজেদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৬৫) বছর।

আজ বুধবার (২৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই বৃদ্ধা রাজবাড়ী জেলার দ্বীন ইসলামের মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে মো. রাসেল নামের এক পথচারী।

আরও পড়ুন

 

মো. রাসেল বলেন, ‘গুলিস্তান পাতাল মার্কেটের উপর হল মার্কেটের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এই বৃদ্ধা। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে এখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানাতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে এখনও তার কোনো স্বজন পাওয়া যায়নি। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক