ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৫ ০৭:২৮ পিএম

টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিস্ফোরণ

টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশপাশের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে দেখেন, রাজু ভাস্কর্যের সামনে ঘাসে কিছু একটা ছুড়ে ফেলে দ্রুত সেখান থেকে সরে যায় অজ্ঞাত কেউ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, সম্ভবত হাতবোমা কিংবা বড় ধরনের কোনো পটকা বিস্ফোরণ হতে পারে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানার পুলিশও সেখানে উপস্থিত হয়েছে। কারা এ ঘটনার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর

বেলজিয়ামের জালে মিশরের গোল

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প

আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার