ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৫ ০৫:২১ পিএম

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে দুই চা কারখানার ২ লক্ষাধিক টাকা জরিমানা, ৯০ বস্তা চা জব্দ

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে দুই চা কারখানার ২ লক্ষাধিক টাকা জরিমানা, ৯০ বস্তা চা জব্দ। প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালতে দুইটি চা কারখানাকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তিনটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৯০ বস্তা চা জব্দ করা হয়েছে। গত সোমবার বিকেল থেকে শুরু করে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: সাবিনা ইয়াছমিন।

গতকাল সোমবার রাতে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো: আমির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেনের নির্দেশক্রমে গত সোমবার বিকেল থেকে মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বটলিফ চা কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষকে বিভিন্ন অনিয়মের অভিযোগে চা আইন-২০১৬ মোতাবেক দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাস্থ্যকর পরিবেশে চা উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সুন্দরবন, করতোয়া ও এ. জে. আর কুরিয়ার সার্ভিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯০ টি চায়ের বস্তা জব্দ করেন।

আরও পড়ুন

জব্দকৃত চায়ের বস্তা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, পঞ্চগড় এর কর্তৃপক্ষকে জিম্মায় হস্তান্তর করা হয়েছে। কাগজপত্র যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও আঞ্চলিক কার্যালয়, পঞ্চগড়ের কর্মকর্তাবৃন্দ, উপ-পরিচালক, এনএসআই, পঞ্চগড় এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, পঞ্চগড়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যা বলছেন কেপ ভার্দে কোচ

বাকেরগঞ্জে প্রধান শিক্ষিকার ব্যাগে স্কুল ফিডিংয়ের ডিম-রুটি, তদন্ত কমিটি গঠন