ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৫, ১১:৪৮ দুপুর

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ঠেকানো নছিমনের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনোয়ার হোসেন (৪০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার পাবনার চাটমোহর উপজেলার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সদস্য রবিউজ্জান তালুকদার বলেন, গত বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় আনোয়ার তার অন্য দুই বন্ধুর সাথে বাইকযোগে চলনবিল ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার দোবিলা উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে বৃষ্টিতে কাদায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা একটি ভটভটির সাথে সজোরে ধাক্কা খায়।

আরও পড়ুন

এ সময় তিনি বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবার মরদেহ নিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কাজ কম কর কারণ জানালেন স্পর্শিয়া

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তৃতীয় Quality Assurance Committee (QAC) সভা অনুষ্ঠিত

হাম : আরও ৩ শিশুর মৃত্যু

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া