ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০১:০৪ দুপুর

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত। প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি : পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে পাবনা বাইপাস মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশন এর সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক সেলিম হোসেন (৩৮) মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত ট্রাকের হেলপার ও বাসের হেলপারকে রাজশাহী মেডিকেল। কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ট্রাক চালক সেলিম সুনামগঞ্জ থেকে পাথর ভর্তি করে মাওয়া যাচ্ছিলেন।

অপরদিক পাবনা এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে পাবনা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে হেলপার আলামিন গাড়ি গ্যারেজ করার জন্য দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ইয়াকুব প্লিজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক সেলিমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত ট্রাকের হেলপার ও বাসের হেলপারের অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর থানা হেফাজতে রেখেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ