ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০৩:৫৭ রাত

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ চূড়ান্ত করতে এবং জুলাই সনদ প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে আজ।

ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে।

আলোচ্য সূচিতে রয়েছে- সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, আইনসভায় নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭, ১৮ ও ১৯ জুন তিনদিন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। ১৮ ও ১৯ জুনের আলোচ্য সূচি পরে জানানো হবে। আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-নিউজ সরাসরি সম্প্রচার করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক