ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ১০:৫৫ রাত

বগুড়ার কাহালুতে ভূমি অফিসের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ার কাহালুতে ভূমি অফিসের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাটি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৬ জুন) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।

উল্লেখ্য, উপজেলার বীরকেদার ইউনিয়নের বগুড়া-সান্তাহার সড়কের দক্ষিণ পাশে ডিপুইল মৌজায় সরকারি জায়গায় বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা ছিল। সরকারিভাবে প্রস্তাবিত স্থানটি ডিপুইল গ্রামের জনৈক ব্যক্তি অবৈধভাবে দখল করে সেখানে বসবাসের জন্য টিন দিয়ে ঘর নির্মাণ করেন।

আরও পড়ুন

প্রশাসনিক ভাবে ওই ব্যক্তিকে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তিনি তা অগ্রাহ্য করেন, ফলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থাপনাটি উচ্ছেদ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন প্রামানিক, থানার এসআই জমসেদ আলী, বীরকেদার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শিখা খাতুনসহ বীরকেদার ইউপি সদস্য জবিবর রহমান জবু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয় নয়, চাই ভোটের মর্যাদা

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

বেগম খালেদা জিয়া : এক রাজনৈতিক ধ্রুবতারার মহাকাব্যিক জীবনচিত্র

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

শিক্ষার্থীদের নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত ঢাবির