ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৪:০৯ দুপুর

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাঠপাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মার্জান হোসেন রুবেল (৪৫) ও ধুনট পৌর এলাকার অফিসার পাড়ার হাফিজুর রহমানের ছেলে ছাত্রলীগের সাবেক সদস্য মামুন (২৫)।

আজ সোমবার (১৬ জুন) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক