ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৩:৪৯ দুপুর

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ জুন) বেলা দেড়টায় ঘটনাটি ঘটে। তিনি গ্রামের মৃত জাহেদুল ইসলামের ছেলে ও রাজারহাট স্বপ্ন শপের ডিলার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, নাজমুল উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে বাড়িরপাশে জমিতে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার