ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৩:২২ দুপুর

ভারতে জয়ার নতুন সিনেমার শুটিং শুরু

জয়া আহসান

বিনোদন ডেস্কঃ দীর্ঘ সময় পর এবারের ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’।

দুটি সিনেমাই দারুণ সাড়া ফেলেছে। হলে দর্শক টানছে। এই দুটি সিনেমায় সম্পূর্ণই ব্যতিক্রমী দুই আমেজ নিয়ে দর্শকের সামনে এসেছেন গুণি এই অভিনেত্রী। ভাসছেন প্রশংসায়।

ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই ভারতের টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং শুরু করলেন জয়া।

গতকাল শনিবার মহরতের মধ্য দিয়ে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। সেখানে যোগ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

এ সিনেমার প্রথম পর্ব ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়।

 

সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের প্রাদুর্ভাব : অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিটের শুনানি সোমবার

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ!

এবার বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে খুব সামান্য বেড়েছে : জ্বালানি মন্ত্রী

নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডলসহ মাদককারবারি গ্রেফতার

আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে : ইরান