ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ১১:৫২ দুপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত। প্রতীকী ছবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারীর নাম শাহারা বানু (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।জানা গেছে, গতকাল রোববার সকালে শাহারা বানু দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে বাড়ি ফিরছিলেন।

এসময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে পাকা সড়কের ওপর পড়ে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। এসময় তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভূূরুঙ্গামারী হাসপাতালে নেয়।

আরও পড়ুন

সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, মোটরসাইকেল চালক থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত