ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ১২:৪৭ দুপুর

ঈদের ছুটির পর ফের সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

ঈদের ছুটির পর ফের সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা। ঈদের ছুটির পর আজ সোমবার (১৬ জুন) তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বেলা ১১টার পর ৬ নম্বর ভবনের সামনে কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে এসে বিক্ষোভ সমাবেশ করেন।

সচিবালয় সংগঠনগুলোর সমন্বয়ে গঠন করা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ