ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ০৪:৩৮ সকাল

ঢাকা ছাড়লেন অভিনেতা সমু চৌধুরী

ঢাকা ছাড়লেন অভিনেতা সমু চৌধুরী, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিনের মাজারে অবস্থান করার সময় ভাইরাল হন মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিবারের সঙ্গে ঢাকায় ফেরেন অভিনেতা। কিন্তু ঢাকায় ফিরেই নতুন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী।এ মুহূর্তে যশোরে অবস্থান করছেন সমু চৌধুরী। সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অভিনেতার চাচাতো ভাই রাইসুল ইসলাম। কিছু দিন এখানেই মায়ের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও।

ওই ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে থাকা গাব গাছের নিচে শুয়ে আছেন সমু। খবর ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে অভিনয়শিল্পী সংঘের দায়িত্বপ্রাপ্তরা। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন জানান, অভিনেতা সমু চৌধুরীর প্রয়োজনীয় সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব তাদের। কিন্তু পরে জানা যায়, সমু সম্পূর্ণ সুস্থ। এরপর ১২ জুন দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিবারের সদস্যদের সঙ্গে সমু ঢাকায় ফেরেন। কিন্তু শুক্রবার (১৩ জুন) সকালেই যশোরের পথে রওনা হন সমু। দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরে সব বিভ্রান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পেতে নতুন এ সিদ্ধান্ত অভিনেতার। চাচাতো ভাই রাইসুল জানান, দীর্ঘ জার্নির পর মায়ের সাথে সময় কাটাতে পেরে বেশ খুশি সমু। কিছুদিন যশোরে মায়ের সঙ্গেই থাকার ইচ্ছা রয়েছে তার। নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকে দর্শক মাতিয়েছিলেন এ মঞ্চ অভিনেতা। মাঝে অভিমান করে অভিনয় ছেড়ে গ্রামের বাড়ি যশোরে চলে যান। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সমু চৌধুরীর অভিনয়ে অভিষেক হয় যশোরের উদিচি নাট্যগোষ্ঠির মাধ্যমে। অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জন্মভূমি, রঙের মানুষ, বিবর্ণ প্রজাপতি, অনেকেই একা, এত কষ্ট কেন ভালোবাসায়, দূরের আকাশ ইত্যাদি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু