ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০২:২৫ দুপুর

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে পুকুর পাহারাদারের মৃত্যু

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে পুকুর পাহারাদারের মৃত্যু। প্রতীকী ছবি

কাহালু (বগুড়া) প্রতিনিধি  : কাহালুতে আমজাদ হোসেন (৬১) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ৯ টার পর (যে কোন সময়ে) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিঙ্গার পাড়া গ্রামের জালাল উদ্দীনের পুকুরে। আমজাদ হোসেন ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। সে শিক্ষক জালালের পুকুরের পাহারাদার হিসেবে নিয়োজিত ছিল।

গ্রামবাসী জানায়, পুকুর মালিক পুকুরের চারিদিকে জি-আই কাঁটা তারের বেড়া দিয়ে মাছ চাষ করেন। আর মাছ চুরি রোধে রাতের বেলায় কাঁটা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার দিন রাত ৯ টার সময় আমজাদ পুকুর পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন

এরপর আজ শনিবার (১৪ জুন) ভোর ৬ টার দিকে কাঁটাতারের বেড়ার সাথে জড়িয়ে  বিদ্যুৎপৃষ্ট অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বিদ্যুৎপৃষ্ট হয়ে পাহারাদার আমজাদের হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি