ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ১১:২৫ দুপুর

রেকর্ড গড়লেন জোভান

অভিনেতা ফারহান আহমেদ জোভান

বিনোদন ডেস্কঃ ঈদের ঠিক আগ মুহূর্তে যে নাটকের টিজার নিয়ে ট্রলের মুখে পড়েন অভিনেতা ফারহান আহমেদ জোভান, সেই নাটকই প্রকাশের পর রেকর্ড গড়লেন তিনি। তিনদিনে তার অভিনীত ‘আশিকি’ নাটকটি ইউটিউবে এক কোটির ভিউ অতিক্রম করেছে। আর প্রথম দিনে নাটকটি অতিক্রম করে ৬০ লাখ ভিউ। 

দেশের নাটকের ইতিহাসে এমন ঘটেনি আর। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে সিএমভি’র ব্যানারে প্রকাশিত এ নাটক। যদিও নাটকের টিজারে দেখানো হয়েছিল খুব ভারাক্রান্ত হৃদয়ে মাইক হাতে নানা ধরনের স্যাড রিঅ্যাকশন দিচ্ছেন তিনি। আর তাই রীতিমতো ভাইরাল হয়ে যায়। তুমুল ট্রলের মুখে পড়েন জোভান। নানা ধরনের নেতিবাচক মন্তব্য ধেয়ে আসে। এভাবে কেউ গান গায়, সবারই প্রশ্ন ছিল এটি! কিন্তু জোভান আগেই বলেছিলেন, টিজার দিয়ে নাটকের গল্প বোঝা যাবে না। আগে দেখতে হবে নাটকটি। অবশেষে ঈদে নাটকটি প্রকাশের পর পরই দর্শক পছন্দের শীর্ষে রয়েছে এটি। ইউটিউব মন্তব্য ঘরে জমা পড়ছে অসংখ্য ইতিবাচক মন্তব্য। সেখানে বেশির ভাগই জোভানের অভিনয়ের প্রশংসা করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইমরোজ শাওন পরিচালিত ‘আশিকি’ ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি তিন লাখেরও বেশি।

আরও পড়ুন

জোভান বলেন, আমি বুঝেই নাটকটিতে অভিনয় করেছি। ট্রল করার পর কিছুটা হতাশ হলেও আশাবাদী ছিলাম নাটকটি নিয়ে। নাটকের গান গাওয়ার অংশটা ছিল পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী করা।

জোভান বলেন, আমি বসে বসে মন্তব্য পড়েছি ইউটিউবে। বেশির ভাগই ইতিবাচক মন্তব্য। সবাই প্রশংসা করছেন নাটকটির। যারা ট্রল করেছিল, তারাও তাদের ভুল বুঝে সে রকম মন্তব্য করে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিবাজরা দলে ও সরকারে ঠাঁই পাবে না : তথ্য প্রতিমন্ত্রী

দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ

সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই মিলবে তেল

৪০ ইঞ্জিনিয়ার নেবে আরএফএল গ্রুপ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

চিনাবাদাম দীর্ঘদিন ভালো রাখার ঘরোয়া টিপস

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি