ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০৫:১১ বিকাল

টাঙ্গাইলে বাড়ির পাশে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বাড়ির পাশে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) এবং আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে পরিবারের সবার অজান্তে খেলতে যায় ওই দুই শিশু। বাড়ির পাশের এক পুকুরে পড়ে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর তাদের ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ